ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গলবার চাঁদপুর পরিদর্শনে আসছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ২১, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আর্মি ক্যাম্পে অবস্থানরত ২১ বীর ব্যাটালিয়ন (সদর আর্মি ক্যাম্প) পরিদর্শন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আগামী ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টা ১৫মিনিটে ঢাকা হতে হেলিকপ্টারযোগে তিনি চাঁদপুরে আগমন করবেন।

 

পরবর্তীতে তিনি ক্যাম্প হতে লঞ্চযোগে বরিশালের উদ্দেশ্যে গমন করবেন।

এ ব্যাপারে চাঁদপুর জেলা প্রশাসক জানান, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মহোদয় চাঁদপুর আসবেন এতটুকু জানতে পেরেছি। তবে কর্মসূচী এখনো পাইনি।

এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার জানান, সেনাপ্রধানের চাঁদপুরের আগমনের সংবাদ এখনো পায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।