ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে প্রজন্ম ০৭/০৯ সামাজিক সংস্থা’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ১৮, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে প্রজন্ম ০৭/০৯ সামাজিক সংস্থা’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

১৬ই ডিসেম্বর উপলক্ষে সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা। ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে হয়েছে আমাদের স্বাধীনতা। সেই স্বাধীনতা উপলক্ষে এস এস সি ২০০৭ ও এইচ এস সি ২০০৯ বন্ধুদের মাধ্যমে সংগঠিত ও পরিচালিত প্রজন্ম ০৭/০৯ সামাজিক সংস্থার আয়োজনে সুবিধা বঞ্চিত শিশু ৫০ ও ৩৫ জন বয়স্কদের মধ্যে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম-২০২৫ অনুষ্ঠিত হয়।

এ আয়োজন সহয়োগীতায় রয়েছে ২০০৭ ও ২০০৯ ব্যচের বিভিন্ন স্থানের কিছু বন্ধুরা। কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন, হাসনাত,রুবেল, মহিউদ্দিন,শশী পলি,ঝর্ণা, কামরুল,শরীফ,বাবলু,তপু,রিজেন।

এই কার্যক্রম গুলোতে আর্থিক ভাবে সহযোগীতরা সবার কাছে দোয়া ছেয়েছেন,  তারা যেন এভাবে ভালো কাজে সর্বদাই মানুষের উপকারে আসতে পারে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।