ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা

মো. সিদ্দিকুর রহমান নয়ন
ডিসেম্বর ১৬, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি প্রেসক্লাব নির্বাচন–২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহান প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতে এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান করা যাবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শাহরাস্তি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

মনোনয়ন ফরম যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার দুপুর ২টা থেকে। একই কার্যালয়ে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।

এছাড়া ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার বিকেল ৫ টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচনী প্রচারণা চলবে ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

সবশেষে ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের স্থান নির্ধারণ করা হয়েছে উপজেলা পরিষদ হল রুম, শাহরাস্তি।
রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি প্রেসক্লাবের সকল সদস্যকে নির্ধারিত সময়সূচি মেনে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।