ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে জিআর ও সাজাপ্রাপ্ত ৮ আসামি গ্রেফতার

জসিম রহমান, হাজীগঞ্জ
ডিসেম্বর ১৫, ২০২৫ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হোসেন এর দিকনির্দেশনায় এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার এর সার্বিক তত্ত্বাবধানে সোমবার দিনব্যাপী হাজীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেন হাজীগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিঃ) আব্দুল হান্নান, হাবিবুর রহমান, মোঃ মোস্তফা মাজেদ বিন রশিদ, গাজী মোঃ সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ সূত্রে জানা যায়, মকিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাসেল হোসেন মজুমদারকে গ্রেফতার করা হয়।

এছাড়া পিরোজপুর এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাকিব গাজীকে আটক করা হয়।

এন্নাতলী এলাকা থেকে ডাকাতি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ ওয়াসিম মুন্সি (৩২) কে গ্রেফতার করা হয়।

নোয়াদ্দা এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ জহির হোসেন (৪১)কে আটক করা হয়।

ধড্ডা এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি মোঃ মনির হোসেন প্রকাশ গাঁজা মনিরকে গ্রেফতার করা হয়।

পূর্ব রাজারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে দণ্ডবিধির একাধিক ধারার মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোঃ ছিয়াম হোসেন (১৭) এবং গাজী আশিক জামান অমিত এই দুই আসামিকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।