ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে বিনামূল্যে বীজ বিতরণ উদ্বোধন

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ১৫, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

তারুণ্যের উৎসব-২০২৫, কৃষিই সমৃদ্ধি” শাহরাস্তিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড (SL-8/Win-302) ধানের বীজ বিতরণের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।

(১৫ ডিসেম্বর) সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসারের কার্যালয়ের হলরুমে এ বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: সাজ্জাদুর রহমান স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।

উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ইউনুছ পাটোয়ারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল হাসান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইউনুছ মিয়া,

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মুকবুল আহমেদ, বলরাম সাহা, আশেক এলাহীসহ উপ-সহকারী কৃষি অফিসার ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক/কৃষাণী বৃন্দ

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনা মূল্যে বোরো ধানে (হাইব্রিড জাত) বীজ, কর্মসূচির মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।