ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরের মাছঘাটে ইলিশের কেজি ছাড়াল ৪০০০ টাকা

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ১২, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে ইলিশের দাম আকাশছোঁয়া।

শুক্রবার (১২ ডিসেম্বর) ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘাটে আসা ক্রেতারা ইলিশের দাম শুনেই হতাশ হয়ে খালি হাতে ফিরে গেছেন। সরবরাহ কমে যাওয়ায় বাজারে ইলিশের দাম বেড়েছে প্রায় তিনগুণ।

মাছঘাট ঘুরে দেখা গেছে, এক কেজি ওজনের একটি ইলিশ আজ বিক্রি হচ্ছে ৪ হাজার টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকার মধ্যে। এদিকে ক্রেতারা অভিযোগ করছেন, দাম অতিরিক্ত বেশি থাকায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে ইলিশ।

 

ঢাকা থেকে বড়স্টেশন মাছঘাটে আসা ক্রেতা ফাহিম হাসান ও নুর উদ্দিন বলেন, সাধারণ বাজার দরের সঙ্গে এই দামের কোনো মিল নেই। অনেকেই ধারণা করছিলেন ছুটির দিনে সরবরাহ বাড়লে দাম কিছুটা কমবে, কিন্তু বাস্তবে হয়েছে উল্টো, ইলিশ আরও দুর্লভ এবং দাম আরও বেশি। সকাল থেকে দুপুর পর্যন্ত এক-দেড় মণের বেশি ইলিশ সরবরাহ হয়নি।

 

ইলিশ বিক্রেতা সম্রাট বলেন, ইলিশের মৌসুম না থাকায় ও নদীতে ইলিশ কম ধরা পড়ায় বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। ফলে দাম বাড়ানো ছাড়া কিছুই করার নেই। দাম বাড়ার কারণে বিক্রি কমে গেছে। সারা দিন মাত্র ২-৩ পিস বড় ইলিশ বিক্রি হয়। এক কেজি ওজনের ইলিশ ৪ হাজারের উপরে বিক্রি হয়। আর তার নিচেরগুলো ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৭০০ টাকা।

 

উদ্যোক্তা ইকবাল বাহার বলেন, এই বছরে ইলিশের সরবরাহ খুম কম হয়েছে। শুরু থেকে যে দাম বেড়েছে তা আর কমেনি। এখন রেকর্ড দাম ইলিশের। দাম দিয়ে সবার কেনার সক্ষমতা নেই। ক্রেতারা ঘাটে এসেও ইলিশ কিনতে পারছে না। চাঁদপুরে পদ্মা-মেঘনার তাজা ইলিশ এখন নেই বললেই চলে। মৌসুম শুরু হলে দাম কমতে পারে।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।