চাঁদপুর শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের সাথে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ও নতুন কমিটি হস্তান্তর করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড এর আহবায়ক আবু তৈয়ব মোঃ সেলিম ,সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম মানিক মিয়াজি, জেলা সদস্য নুরুল আলম।
শুভেচ্ছা বিনিময় কালে বক্তারা বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সবাইকে কাজ করতে হবে। ১৯৭১ সালে ৯ মাস মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিলো বলেই পশ্চিম পাকিস্তান এর হাত থেকে নিজেদের অধিকার ফিরে পেয়েছে বাংলাদেশ।
দেশের স্বাধীনতার জন্য যারা ভূমিকা রেখেছেন সে সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে ।
দেশের উন্নয়ন অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মুক্তিকামী মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নতুন বাংলাদেশ গণতন্ত্র ফিরে পেয়েছে। সেখানেও সকল শ্রেণী পেশার মানুষের ভূমিকা রয়েছে।
