ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে বেগম রোকেয়া দিবসে সম্মাননা পেয়েছেন শিক্ষিকা পারভীন সুলতানা

লুবনা আক্তার বৃষ্টি
ডিসেম্বর ৯, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শাহরাস্তি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অদম্য  নারী পুরস্কার শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে  সম্মাননা পেয়েছেন  শাহরাস্তি নিজ মেহার  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারভিন সুলতানা ।

অতিথি হিসেবে শিক্ষিকা পারভীন সুলতানা সহ অন্যান্যদের হাতে পুরস্কার  তুলে দেন  শাহরাস্তি উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) হিল্লোল চাকমা ।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ প্রশাসনের  অন্যান্য কর্মকর্তা বৃন্দ, শিক্ষক, গণমাধ্যম কর্মী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক পরিমণ্ডলের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পারভিন সুলতানা দীর্ঘ বছর ধরে শাহরাস্তি উপজেলার শিক্ষা, সংস্কৃতি, নারী উন্নয়ন ,সামাজিক কাজে সম্পৃক্ত রয়েছেন। বেগম রোকেয়া দিবস ২০২৫-এ সম্মাননা  প্রাপ্তিতে তিনি উপজেলা প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আগামীতে যেন মানুষের কল্যাণে ভালো কাজ করতে পারেন সে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

অপরদিকে বেগম রোকেয়া দিবসে সম্মাননা গ্রহণ করায় শিক্ষিকা পারভিন সুলতানা কে অভিনন্দন জানিয়েছেন
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত শাহরাস্তি উপজেলার একমাত্র সাংস্কৃতিক সংগঠন অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন  সদস্য, শাহরাস্তি উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের প্রধান উপদেষ্টা, সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি, রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর, মোহনা টেলিভিশন, দৈনিক চাঁদপুর কন্ঠ সৌদি আরব প্রতিনিধি প্রধান, চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়াযর প্রধান সম্পাদক রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।