ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কচুয়া থানায় নবাগত  ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনের যোগদান 

শান্তু ধর, কচুয়া
ডিসেম্বর ৯, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ বোরহান উদ্দিন। গতকাল সোমবার  তিনি নতুন কর্ম¯’স্থলে যোগ দেন। এর আগে তিনি শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পরপরই নবাগত ওসি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সবাইকে পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের নির্দেশনা দেন।

মাদারীপুর জেলার সন্তান মোহাম্মদ বোরহান উদ্দিন ২০০৫ সালে বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে চাকরিজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মাদারীপুর, শরিয়তপুরসহ দেশের বিভিন্ন থানায় সততা, দক্ষতা, সাহসিকতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

(ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, মাদক ও সন্ত্রাস সহ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবো কচুয়া থানা পুলিশ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।