হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা,নেক হায়াত ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বাকিলা বাজাস্থ দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমান কোকো’সহ বিএনপির প্রয়াত নেতাকর্মী-সমর্থকদের মাগফেরাত এবং অসুস্থতদের সুস্থতা ও দীর্ঘায়ু, ইঞ্জি. মমিনুল হকের সফলতা কামনা করেন, হাফেজ মাও. মো. আরাফাত হোসেন।
দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী,সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও ৫ নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান পাটওয়ারী কানু,সাবেক সাংগঠনিক সম্পাদক এম নাফের শাহ,সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাবউদ্দিন সাবু,ছাত্রদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. শুকুর আলম,সাইফুল ইসলাম টিপু,উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার’সহ উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মোস্তফা কামাল,সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বপন,যুগ্ন সাধারণ সম্পাদক মোবাশের মোল্লা,সাংগঠনিক সম্পাদক শেখ খোরশেদ,ইউনিয়ন বিএনপির নেতা মমিন হোসেন বেপারী,হোসাইন মোল্লা লিটন,যুবনেতা মোশারফ হোসেন রবিন,সাইফুল ইসলাম,নূরে আলম,সাদ্দাম হোসেন রাজু,খোকন গাজী, স্বেচ্ছাসেবক নেতা কাউসার হোসেন,নুরু গাজী, কৃষক নেতা রফিকুল ইসলাম,আবুল বাসার, ছাত্রনেতা গাজী মোতালেব,রিয়াজুল ইসলাম রিয়াদসহ ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী, সমর্থক’সহ বাজারে ব্যবসায়ী,স্থানীয় ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় ভারাকান্ত ও আবেগাপ্লুত কন্ঠে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপস্থিত মসজিদের ধর্মপ্রাণ মুসুল্লী,বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং আলেম-উলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া প্রার্থণা করেন।
প্রসঙ্গত,বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনায় প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি’র সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
