ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ২১, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

কারো দয়ায় পাইনি দেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ২১ নভেম্বর শুক্রবার সকাল ১১ টায় শাহরাস্তি উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা  সদস্য সচিব মোঃ মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যোদ্ধা আহবায় কমিটির সদস্য মোঃ সানাউল্লাহ,
চাঁদপুর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহ্বায়ক অ্যাডভোকেট  ফরহাদ হোসেন ফয়সাল, শাহরাস্তি মুক্তিযোদ্ধা আমির হোসেন,

জেলা মুক্তিযোদ্ধা সংসদ যুগ্ন আহবায়ক ফারুক আহমেদ বাদল, শেখ মহিউদ্দিন রাসেল ,
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সদস্য সচিব জাকির হোসেন, জেলা কমিটির  সদস্য ওমর ফারুক পাটোয়ারী, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের চট্টগ্রাম বিভাগীয় তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা কমিটির সদস্য  মোহাম্মদ নূরে আলম

সাইফুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক শাহজাহান পাটোয়ারী ।

সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের শাহরাস্তি উপজেলার নতুন আহবায়ক কমিটির নাম  ঘোষণা করা হয়।

আবু তৈয়ব মোঃ সেলিমকে  আহবায়ক, সাইফুল ইসলাম মানিককে সদস্য সচিব  , যুগ্ন আহ্বায়ক মোঃ রুহুল কুদ্দুস ভুঁইয়া সহ ৩১ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা কমান্ডের কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী দুই মাসের মধ্যে নতুন আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য আহ্বান জানান জেলা কমিটি।

সভায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব মজিবুর রহমান , বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ , চাঁদপুর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ হোসেন ফয়সালের হাতে চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য , শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি গণমাধ্যমকর্মী নাট্যকার ও রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয়ের লিখা স্মৃতি সমাহার বই শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।