ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তির ভাটনীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী জাহাঙ্গীর আলম হৃদয়ের শুভেচ্ছা বিনিময় ও বই প্রদান

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ২১, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তির ভাটনীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী জাহাঙ্গীর আলম হৃদয়ের শুভেচ্ছা বিনিময় ও বই প্রদান করেন।

২০ নভেম্বর শাহরাস্তি ভাটনীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, গণমাধ্যম কর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

শুভেচ্ছা বিনিময় শেষে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোসাম্মৎ ফৌজিয়া সুলতানা এবং অন্যান্য শিক্ষকদের হাতে তিনি তার লেখা ‘স্মৃতি সমাহার’ সিরিজের মোট ১১টি বই আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

উল্লেখ্য, মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় বর্তমানে সৌদি আরবে মোহনা টেলিভিশন ও দৈনিক চাঁদপুর কণ্ঠের ব্যুরো ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ১৯৯৬ যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং রোটারি ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির প্রতিষ্ঠাতা সদস্য।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং জ্ঞানচর্চার প্রসারে তার এই মহৎ উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।