ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে টিম শংকরপুরের কুইজ প্রতিযোগিতা

মো. সিদ্দিকুর রহমান নয়ন
নভেম্বর ১৮, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তিতে টিম শংকরপুর তরুণ প্রজন্মের মাঝে শিক্ষার আলো  ছড়িয়ে দিতে  টামটা আদশ উচ্চ বিদ্যালয়ের  ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে টিম শংকরপুরের  উদ্যোগে কুইজ প্রতিযোগিতা স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমির হোসেনের সার্বিক সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন
চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি, রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর ,আলোকিত কৃষ্ণপুরের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইমাম হোসেন , সমাজকর্মী মেহরাজ নবী রাজু, সাংবাদিক সিদ্দিকুর রহমান নয়ন, সাগর, মারুফ, নাহিম সহ-শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অতিথিরা বলেন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞানচর্চায় আরও উৎসাহিত হবে, টিম শংকরপুরের এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান । আগামীতেও সকল ভালো কাজে টিম শংকরপুর এগিয়ে আসবে সেটাই প্রত্যাশা করেন সবাই।

কুইজ প্রতিযোগিতায় শেষে শিক্ষক এবং সমাজকর্মীদের হাতে নিজের লেখা স্মৃতি সমাহার বইটি শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক , নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।