দক্ষিণ আফ্রিকার ওয়েষ্টার্নকেপের মুসলবের করুতব্রাকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় মো হাসান (২৭)।
শনিবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় আনুমানিক দুপুর ২ টায় দোকানের মালামাল ক্রয় করে আসার সময় পাহাড়ি ঢাল থেকে নামাতে গিয়ে ব্রেকফেল করে মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হন তিনি।
এ সময় মমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টায় হাসান মৃত্যু বরণ করেন বলে জানিয়েছেন কমিউনিটি নেতা তপু রায়হান।
হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার ওয়েষ্টার্নকেপের বাংলাদেশ কমিউনিটি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
