ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপে উপকূলে নৌকাডুবিতে বাংলাদেশির মৃত্যু

আবদুল্লাহ কাদের
নভেম্বর ১৩, ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

মালদ্বীপের রাজধানী থেকে দূরের কাশিদু আইল্যান্ডের উপকূলে একটি পণ্যবাহী নৌকা ডুবে মো. আলমগীর (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আলমগীর মাত্র তিন দিন আগে মালদ্বীপে আসেন।মৃত মো. আলমগীরের দেশের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নন্দনিয়া গ্রামে পিতার মো. নজরুল ইসলাম।

দুর্ঘটনার পর মালদ্বীপ পুলিশ ও জাতীয় প্রতিরক্ষা বাহিনীর যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। হাইকমিশন তার লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নিচ্ছে।

মালদ্বীপ পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম সান এমভি জানিয়েছে, ‘ফয়সালা’ নামের একটি পণ্যবাহী নৌকা দ্বীপের দক্ষিণ দিক থেকে কাশিধুর দিকে যাচ্ছিল। এসময় নৌকাটিতে ১১ জন আরোহী ছিলেন, যার মধ্যে পাঁচজন স্থানীয় নাগরিক এবং বাকি ছয়জন বিদেশি।

দুর্ঘটনায় মৃত মো. আলমগীরের নিকট আত্মীয় মালদ্বীপ প্রবাসী মো. সুমন জানিয়েছেন , তার পরিবার খুবই দরিদ্র। সে দেশ থেকে ঋণ করে মাত্র তিনদিন আগে মালদ্বীপে আসে। তার মধ্যে এই দুর্ঘটনা। আমরা বাংলাদেশ হাইকমিশনে আবেদন জানিয়েছি যেন আমার ভাইয়ের মরদেহ সরকারি খরচে দেশে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।