ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থাই গড়ে তুলবে দক্ষ প্রজন্ম: এহছানুল হক মিলন

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ১৩, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই)-এর চেয়ারম্যান ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থাই গড়ে তুলবে দক্ষ প্রজন্ম। শিক্ষা হলো জাতির সবচেয়ে বড় সম্পদ। ভালো শিক্ষা অর্জন করতে পারলে একজন মানুষ নিজেকে, পরিবারকে ও সমাজকে বদলে দিতে পারে। কারিকুলাম ও কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সৎ, দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।

তিনি আরও বলেন,এক সময় পরীক্ষায় নকলের প্রবণতা ছিল ভয়াবহ। আমরা সেই সময়ে নকল প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

 

তিনি বৃহস্পতিবার চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ‘চাহিদাভিত্তিক শিক্ষা ও জেনারেশন-জেড শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘বাংলাদেশের চাহিদাভিত্তিক শিক্ষা, সমস্যা ও সম্ভাবনা এবং জেন-জি সন্মেলন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

কলেজ গর্ভনিংবডির সভাপতি মো. মামুনুর রশিদ মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এম আতিকুর রহমান, বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) পরিচালক মো. মাইনুল আলম মজুমদার, বিএএম, পিএএম, পরিচালক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরিবহন নিয়ন্ত্রক (উপ-পরিচালক) মো. মজিবুর রহমান মিয়াজী, জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ এর এএসপি মো. নবীর হোসেন, কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক ও কলেজ গর্ভনিংবডির বিদ্যেৎসাহী সদস্য মো. ইউসুফ মিয়াজী ও সাইফুল ইসলাম সোহেল প্রমুখ। এসময় কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশের নামকরা শিল্পিদের দিয়ে সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।