বুধবার (১২ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
জানা গেছে, গত বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে জেলায় সব দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ১২ নভেম্বর মধ্যরাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর উপজেলার দোকানঘর এলাকা থেকে ৫টি পাইপগান, একটি চাইনিজ কুড়াল এবং ৪টি রামদা উদ্ধার করা হয়।
অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্র চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
