হঠাৎই দুই তরুণ-তরুণী একে অপরের হাত ধরে দৌড়ে পালাচ্ছেন। কেউ হতভম্ব আবার কেউ ভিডিও করছেন। আবার কেউ-কেউ থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এমন দৃশ্য সিনেমাকেও হার মানায়। এ ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল সামলোচনা শুরু হয়েছে।
সোমবার দুপুরে এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম আদলত চত্বরে। পরে জানা গেলো তারা প্রেমিক- প্রেমিকা। পারিবারিক মামলার শুনানির জন্য মেয়েটিকে আদালতে আনা হয়েছিলো। সেখানে উপস্থিত ছিলেন ওই প্রেমিকও। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটির ফাঁকে প্রেমিক-প্রেমিকা দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে আদালতের বাইরের নিরাপত্তাকর্মীরা মেয়েটিতে ধরে ফেলেন। তবে ছেলেটি এখনো পলাতক রয়েছেন।
সংশ্লিষ্ট থানার পুলিশ বলছে ভিডিওর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
