ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে ইয়াবাসহ গ্রেপ্তার জহির: মাদক বিস্তারে জনমনে চরম উদ্বেগ

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ৬, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মো. জহির হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি দেবকড়া ঠাকুরবাড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

অভিযান পরিচালনাকারী সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে “মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে সন্দেহভাজন” ব্যক্তি হিসেবে তাদের নজরদারিতে রেখেছিল।
সম্প্রতি তাকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, মাদক ব্যবসা ও সেবনের কারণে শাহরাস্তির যুব সমাজ চরম ঝুঁকিতে রয়েছে।

তাদের দাবি— মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা উচিত এবং যেই-ই এই অপকর্মে জড়িত থাকুক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজ বাঁচাতে হলে মাদক শিকড় থেকে নির্মূল করতে হবে।”

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মাদক নির্মূলে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।