ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে দুই রোহিঙ্গা নারী পাসপোর্ট করতে এসে ধরা!

স্টাফ রিপোর্টার:
নভেম্বর ৪, ২০২৫ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নারী আটক হয়েছেন।

মঙ্গলবার অফিসের উপ-পরিচালক মাহবুবুর রহমানের বিচক্ষণতা ও সতর্ক নজরদারিতে বিষয়টি ধরা পড়ে।

জানা গেছে, সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে এই দুই রোহিঙ্গা নারী বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় গোপন করে পাসপোর্ট করতে আসেন। তবে যাচাই-বাছাইয়ের সময় তাদের তথ্যের অসঙ্গতি ধরা পড়লে কর্মকর্তারা সন্দেহ করেন এবং পরে বিষয়টি নিশ্চিত হয় যে তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য।

এখন প্রশ্ন উঠছে পাসপোর্ট করতে হলে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি), বিদ্যুৎ বিলের কপি ও নাগরিক সনদ প্রয়োজন হয়।

তাহলে এই দুই রোহিঙ্গা নারী কীভাবে এসব নথিপত্র সংগ্রহ করলো? কারা তাদের সহযোগিতা করেছে?

এ ঘটনায় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
চাঁদপুরের সচেতন নাগরিকরা দাবি করেছেন, এ ঘটনায় যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান সহযোগিতা করেছে তাদেরও দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

চাঁদপুর জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে
রোহিঙ্গাদের এ ধরনের কর্মকাণ্ড এবং সহযোগিতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।