ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ জামিল আহম্মেদ জাকির ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে চাঁদপুর মা ও শিশু হাসপাতালে ভর্তি আছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে হাসপাতালে দেখতে যাওয়া দলীয় নেতা কর্মীরা।
এসময় ওনার শারীরিক খোঁজ খবর নেন ও মহান আল্লাহ রাব্বুল আলামীন কাছে উনার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী কে. এম ইয়াছিন রাশেদসানী,জেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি প্রিন্সিপাল এম এ মতিন মজুমদার,ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক জয়েন্ট সেক্রেটারি ও ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশন হাজীগঞ্জ এর সচিব মোহাম্মদ কামাল গাজী উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
