ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আল্লাহ ও রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তির ঘটনায় চাঁদপুরে বিক্ষোভ

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ৪, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের পুরানবাজারে আল্লাহ এবং রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তির ঘটনায় হেফাজতে ইসলাম চাঁদপুর ও স্থানীয় তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হ।

 

 

মঙ্গলবার (৪ নভেম্বর) বাদ জোহর পুরানবাজার লোহারপুল এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন।

 

 

হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, মাও. ইলিয়াস ফরিদী ও সদর থানার সাংগঠনিক সম্পাদক মাও. গাজী নুরে আলম।

 

 

সমাবেশে আরো উপস্থিত ছিলেন হেফাজত নেতা হাফেজ কারী আব্দুর রশিদ, মাও. আশেক এলাহী, মাওলানা খলিলুর রহমান ও বেলাল হোসাইন।

 

 

সমাবেশে বক্তারা বলেন, চাঁদপুরের ধর্মপ্রাণ মানুষ সবসময় শান্তিপ্রিয়। কেউ যেন এই ঘটনার সুযোগ নিয়ে সম্প্রীতি নষ্ট বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

 

 

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পুরানবাজার বড় মসজিদের সামনে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ ও মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

উল্লেখ্য, চাঁদপুর শহরের পুরানবাজার এলাকা থেকে সোমবার রাতে জয় বর্মণ নামের এক যুবককে আটক করেছে আইন-শৃঙ্খলাবাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।