ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

টাস্কফোর্স অভিযান: চাঁদপুরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৪ ৬:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিত্যপ্রয়োজনীয় বাজারকে স্থিতিশীল করতে বানিজ্য মন্ত্রনালয় কর্তৃক গঠিত চাঁদপুর জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় মূল্য তালিকা না থাকা এবং মেয়াদোত্তীর্ন পণ্য রাখাসহ বিভিন্ন অনিয়মের কারণে ৫ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বাবুরহাট বাজার ও ওয়ারলেস বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সো. হেদায়েত উল্লাহ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নুর হোসেন বলেন, দুপুরের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় মুন্সী ফার্মেসীকে ৩ হাজার এবং নাফিসা সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ বলেন, বিকেলে শহরের ওয়ারলেস বাজারে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ও কৃষি বিপণন আইনে ৩ প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক নুর হোসেন, সদস্য কৃষি বিপণন কর্মকর্তা মো, মাসুদ রানা, জেলা মৎস জরিপ কর্মকর্তা ফারজানা আক্তার, জেলা ক্যাব এর দপ্তর সম্পাদক বিপ্লব সরকারসহ জেলা পুলিশের একটি চৌকস দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।