ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর আসনে বিএনপির প্রার্থী মমিনুল হক

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ৪, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ২৩৭ আসনে প্রার্থী (প্রাথমিক) ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই তালিকায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি)  উপজেলা থেকে ইঞ্জিনিয়ার মমিনুল হকের নাম ঘোষণা করা হয়েছে। তিনি চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য।

মমিনুল হক নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন, সেবার তিনি পরাজিত হন।

দুই উপজেলার নেতাকর্মীরা বলছেন, মমিনুল হক বিগত ১৭ বছর তার নির্বাচনি এলাকায় দলীয় অসংখ্যা নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলায় অর্থ ও আইনি সহায়তা দিয়ে পাশে ছিলেন। দলের ক্রান্তিকালে রাজনীতি ও মাঠপর্যায় নেতাকর্মীদের আঁকড়ে ধরে রাখার পুরস্কার হিসেবে দল তাকে মনোনয়ন দিয়েছেন। তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

রোববার (২ নভেম্বর) উপজেলা যুবদলের আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে মমিনুল হক বলেছিলেন, এবারের নির্বাচনে বিএনপির কাছে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হবে জামায়াতের প্রার্থী।

সর্বশেষ ২০১৮ সালের বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন ইঞ্জিনিয়ার মমিনুল হক। সেবার এই আসনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নৌকা প্রতীকে বিজয়ী হন মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

উল্লেখ্য, এই আসনে জামায়াতে ইসলামীর একজন প্রার্থী রয়েছেন। পাশাপাশি কয়েক মাস থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্মস্থান হওয়ায় এই আসনে তারও নির্বাচন করার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।