ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে ইউপি সদস্য মাসুদ মিজি গ্রেফতার

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ৪, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জে মাদক ও চুরির ১৪ মামলার আসামি এবং ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউপি সদস্য মাসুদ মিজিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাহ্ আলমের নির্দেশে এএসআই জুমায়েত জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

গ্রেফতারকৃত মাসুদ মিজি (মাসুদ মেম্বার) গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই এলাকার মো. ইউনুছ মিজির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ইউপি সদস্য মাসুদ মিজি এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক ও চুরির ১৪টি মামলা রয়েছে এবং একটি মামলায় তিনি ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

ওসি মো. শাহ্ আলম জানান, ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং ফরিদগঞ্জে বিএনপির পার্টি অফিসে হামলা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।