ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক আটক, এলাকায় উত্তেজনা

চাঁদপুর জেলা প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করার অভিযোগে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, সোমবার (৩ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণ মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করলে তা দ্রুত ভাইরাল হয়। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। উত্তেজিত জনতা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবক জয় বর্মণকে আটক করে থানায় নিয়ে যায়।

এ সময় ওসি মো. বাহার মিয়া অসুস্থ হয়ে পড়লে তাঁকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, ঘটনাস্থলে চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুর রকিব পরিদর্শন করেন। তিনি বলেন,

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, জয় বর্মণের এক বন্ধু অনুসারী অনিক নামের এক যুবকও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরূপ কটূক্তি করেন, যা ঘটনাটিকে আরও উত্তেজিত করে তোলে।

বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে, এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।