ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপির প্রার্থী যারা

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ৩, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশের ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। চাঁদপুরের পাঁচটি আসনের সবগুলোতেই ধানের শীষ প্রতীকের প্রার্থী চূড়ান্ত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।

 

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুমোদন করা হয়।

চাঁদপুরের ঘোষিত পাঁচ আসনের প্রার্থীরা হলেন- চাঁদপুর-১ আসনে আ.ন.ম. এহসানুল হক মিলন, চাঁদপুর-২ আসনে ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনে লায়ন হারুন অর রশিদ, এবং চাঁদপুর-৫ আসনে ইঞ্জিনিয়ার মমিনুল হক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।