ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে মাদকসহ শাহ আলম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
নভেম্বর ২, ২০২৫ ৩:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা এলাকার রান্ধুনীমুড়া পাটওয়ারী বাড়ি থেকে শাহ আলম (পিতা-আব্দুল হামিদ) নামে এক মাদক কারবারিকে ৭০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ থানার এসআই আবু আহমেদ এলাকাবাসীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শাহ আলম এলাকায় মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত বলে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটকের সময় শাহ আলমের কাছ থেকে প্রায় ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী জানায়, শাহ আলমের কারণে এলাকায় তরুণ সমাজ নষ্ট হচ্ছিল। তারা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এমন উদ্যোগের জন্য।

হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, অভিযান চলাকালীন এসআই আবু আহমেদ ও তার টিম দ্রুত ব্যবস্থা নেয়।আমরা মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।