ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে মহিলা কর্মি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫ ১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে মহিলা কর্মি  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশে হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড মকিমাবাদ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ মহিলা কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন,ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক।

পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন সাবুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক উপদেষ্টা সরোয়ার হোসেন বুলু,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম ভুট্টু,সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন তালুকদার কিরন,এ্যাডভোকেট ওমর ফারুক টিটু, নুরুন্নবী সম্রাট,সাবেক যুগ্ম সম্পাদক মোঃ এমরান হোসেন,পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম, ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান,ওয়ার্ড যুবদলের সভাপতি  ইবরাহীম কাজী, সাধারণ সম্পাদক হাজী মোঃ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ,সাংস্কৃতিক সম্পাদক রিপন রাজা প্রমুখ।

অনুষ্ঠানে ওই সময় হাজীগঞ্জ পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি,যুবদল,ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।