ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে পৌর ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ১, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশে হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড মকিমাবাদে সেকান্তর মৌলভী সাহেবের বাড়িতে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড.ওমর ফারুক টিুটু।

অনুষ্ঠানে ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ আলম মিন্টু এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান,সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,বিএনপির নেতা নেজাম উদ্দিন,ওয়ার্ড যুবদলের সভাপতি ইব্রাহিম হোসেন খান,সাধারণ সম্পাদক হাজী মোঃ মোস্তফা,সহ-সাধারণ সম্পাদক আহমেদ বিন শাহেন শাহা,সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ,ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইব্রাহীম,৪ নং ওয়ার্ড জাসাসের সভাপতি মনজুর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।