ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ইসলামের দাওয়াতে ঢাকা থেকে চাঁদপুর এসে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ১, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদরের বাগাদি ইউনিয়নের মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. প্রিন্স মাহমুদ (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে মমিনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে ঘটনাস্থল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল।

 

রাতে চাঁদপুর নদী ফায়ার স্টেশন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। নিহত প্রিন্স মাহমুদ ঢাকা গেন্ডারিয়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তিনি তাবলিগ জামায়াতের সঙ্গে ঘটনাস্থল এলাকায় এসেছেন।

রাতে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, ওই যুবক ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে আনুমানিক বেলা ১১টার দিকে নিখোঁজ হয়। এরপর নৌ ফায়ার স্টেশন ১১টা ৪০মিনিটে সংবাদ পায়। বেলা ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ৩০ মিনিট চেষ্টায় চালিয়ে দুপুর দেড়টার দিকে ডুবুরি দল মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

 

পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তার মরদেহ চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাদির এর নিকট হস্তান্তর করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, সংবাদ পেয়ে ওই যুবকের স্বজনরা থানায় এসেছে। মরদেহের সুরতহাল করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।