ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ডিঙ্গাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

ইমরান নাজির
অক্টোবর ৩১, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন৷ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে ৫ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ জন প্রার্থী। নির্বাচনে ২৭০ জন ভোটারের মধ্যে ২১৫ জন ভোটার তাদের প্রত্যক্ষ গোপন ভোটের মাধ্যমে ৫ জন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত করেছেন । ১২২

ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মোঃ লোকমান হোসেন তপদার। ১১৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মোঃ মহসিন খান, ১০২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আলমগীর চৌধুরী এবং ৯৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন কামাল। এছাড়া ১০৫ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি নিবাচিত হয়েছেন লাকী আক্তার।

উক্ত নির্বাচনে প্রিজাডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোয়ারী। এছাড়া নির্বাচনে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন ডিঙ্গাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান ।

নির্বাচনে বিজয়ী হওয়া ৫ জনকে ভোটার ও সমর্থকরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।