হাজীগঞ্জের ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে গণংসযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি সংসদীয় আসনের প্রধান সমন্বয়ক,ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি.মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাংলার জনগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং আগামি তরুণ প্রজন্মের ভোটার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ধানের শীষকে ভোট দিবে।
স্বৈরাচার আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা নাকি এখন তত্ত্বাবধায়ক সরকার চায়। তাদের মুখে আর গনতন্ত্রের কথা মানায় না। বিগত ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা,ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ।
হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের শারিরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। এর ফল হিসেবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সে কারনে আজ দেশে সঠিক গণতন্ত্র ফিরে এসেছে।
তিনি আরো বলেন,শহীদ জিয়ার আদর্শ নিয়ে আগামীর নতুন বাংলাদেশ পরিচালিত হবে এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা মাঠে কাজ করছি।
এ জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিএনপি জনগণের অনুভূতি নিয়ে সব সময় কাজ করে।
তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের পরীক্ষিত বন্ধু।
আগামি দিনে তাই আমরা আপনাদের সাথে নিয়ে সরকার পরিচালনা করতে চাই। আমি আমার দলের কিছু লোভী রাজনৈতিক নেতার উদ্দেশ্যে বলতে চাই দলের নাম ভাঙ্গিয়ে কোন চাঁদাবাজ,জুলুমবাজ রয়েছেন তারা রাজনীতি ছেড়ে দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে কোন সন্ত্রাসী,চাঁদাবাজি চলবে না।
১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বাবুলেন সঞ্চালনায় উক্ত গণংসযোগ ও পথসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির (সাবেক) সদস্য সচিব আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী,ঢাকা দক্ষিণ ওলামা দলের সভাপতি হাফেজ জসিম উদ্দিন,পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন তালুকদার কিরন,এ্যাড. ওমর ফারুক টিুটু।
এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ ভূঁইয়া,বিএনপি নেতা মোশাররফ হোসেন,ডা. মুজিবুর রহমান,রফিকুল ইসলাম সরকার,মতিউর রহমান বাবুল,সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বাহার,ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহাতাব চৌধুরী শরীফ,৭ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মহিন মিজি,কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য নুর মোহাম্মদ নীরু, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সাহিদুল ইসলাম,যুবদল নেতা শেখ ফরিদ ও সাবেক ছাত্র নেতা ওয়াসিম আকরাম শাফী,সাবেক ছাত্র নেতা খাজা নাজিমুদ্দিন প্রমুখ।
দিনব্যাপী অন্যান্য ওয়ার্ডে উক্ত পথসভায় হাজীগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপির তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
