ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরের সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক দর্জি গ্রেফতার

চাঁদপুর ট্রিবিউন
অক্টোবর ২৯, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।

বুধবার(২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর কোতয়ালি থানাধীন ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর ১২টার দিকে ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মানিক দর্জি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রায়পুর ইসলামাবাদ এলাকার মৃত ইসহাক দর্জির পুত্র এবং মরহুমা আনোয়ারা বেগমের সন্তান। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।