ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ২২ দিনে ১২৫ জেলের কারাদণ্ড

চাঁদপুর ট্রিবিউন
অক্টোবর ২৬, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধান প্রজনন মৌসুমে সাগর থেকে মিঠা পানিতে এসে নিরাপদে ডিম ছাড়ার জন্য ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞায় চাঁদপুর জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে গ্রেফতার হয়েছেন ১২৫ জেলে। পরে এসব জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা এই তথ্য নিশ্চিত করেন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা মা ইলিশ রক্ষায় অভয়াশ্রম ঘোষণা করা হয়।

এই ২২ দিন জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা থেকে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় জেলা প্রশাসনের নিয়োগ করা নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ৬৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনা করা হয় ৪শ ৬৭টি। এই সময় মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করা হয় ২২ বার, মাছঘাট ৩শ’ ৩৯ বার, আড়ৎ এক হাজার ৩শ ৩৬ বার, বাজার ৬শ ৬০ বার।

অভিযানে জব্দ হয় ১.১৩ মেট্রিক টন ইলিশ এবং ৫ লাখ ৮ হাজার ৫১ মিটার কারেন্ট জাল। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪১ লাখ ১২ হাজার টাকা। এসব ঘটনায় মামলা হয় ৮৩টি এবং মৎস্য আইনে জেলেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৫০ হাজার টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।