ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বিএনপির মহিলা কর্মী সভা অনুষ্ঠিত

চাঁদপুর ট্রিবিউন
অক্টোবর ২৫, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে পৌর ১১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর ) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের নির্দেশে হাজীগঞ্জ পৌর ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া সিরাজ হাজী বাড়িতে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন।

১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মনিরুজামান মনিরের সার্বিক তত্ত্বাবধানে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন তালুকদার কিরন,এ্যাড. ওমর ফারুক টিুটু,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরজিল হোসেন দিনার।

পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন লারার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া,সহ-সাধারন সম্পাদক মোঃ শাহ আলম,১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হারুন আর রশিদ,সাবেক সাংগঠনিক শাহাদাৎ হোসেন সাদু,মোঃ অজুদ মিয়া,বিএনপির নেতা কামরুজ্জামান মানিক হাজী, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ দেলোয়ার হোসেন মঞ্জু,মোঃ শাহ আলম গাজী,১১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান,১১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন,মহিলা নেত্রী জেসমিন বেগম,পৌর ১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম,পৌর মৎস্য দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন হোসেন,১১ নং ওয়ার্ড শ্রমিক দলে সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন,হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান হোসেন সৈকত,সিনিয়র যুগ্ন-আহবায়ক জাহিদুল ইসলাম রকি প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা মোঃ খোরশেদ আলম,পৌর যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক মিঠু হোসেন বাবু,পৌর ছাত্রনেতা রবিউল হাছান সজল, ১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জহির মিয়া,যুবদল নেতা সোহাগ জমদ্দার,১০ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ইউসুফ হোসেনসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল,শ্রমিকদল,অঙ্গ ও সহযোগি সংগঠন বিভিন্ন নেতৃবৃন্দ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।