হাজীগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়েছে।
বুধবার হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনশত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপি’র সাবেক উপদেষ্টা সদস্য সরোয়ার হোসেন ভুলু মুন্সির সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন সাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, পৌর বিএনপি’র সহ-সভাপতি নুরুন্নবী সম্রাট, পৌর ৬নং বিএনপি’র সভাপতি ইকবাল মোল্লা, সাধারণ সম্পাদক সাত্তার সর্দার, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ওয়াসিম খাঁন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারন সম্পাদক এনায়েত মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক আকবর হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, যুবদলের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোস্তফা, ৫নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ,হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব দ্বীন ইসলাম (টগর) হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক শামসুদ্দিন খাঁন নূর, শ্রমিক দলের সভাপতি হীরা, ৫ নং সদর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দিন ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
