ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে শীগ্রই প্রাইভেট হাসপাতালগুলোর বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: ডা. আহম্মেদ তানভীর হাসান

চাঁদপুর ট্রিবিউন
অক্টোবর ২১, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে প্রায় ৩২ প্রাইভেট হাসপাতালের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে ঘোষণা দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মেদ তানভীর হাসান।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে হাজীগঞ্জ প্রেসক্লাব ২০২৫-২৬ ইং সেশনের কার্যকরি কমিটির সাথে মত বিনিময় কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

সভায় হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে ও হাজীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, গাজী মোঃ নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, কার্যকরি সদস্য হাসান মাহমুদ, কামরুজ্জামান টুটুল, খন্দকার আরিফ, সদস্য মনিরুজ্জামান বাবলু, সাইফুল ইসলাম সিফাত, জহিরুল ইসলাম জয় সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় ডা. আহম্মেদ তানভীর হাসান বলেন, বিভিন্ন সময় হাজীগঞ্জ বাজার কেন্দ্রিক প্রাইভেট হাসপাতালগুলোর বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। সংবাদকর্মীদের মাধ্যমেও আজ কিছু অভিযোগ পাওয়া গেলো। শীঘ্রই সতর্কতার জন্য চিঠি প্রেরণ করবো।

তিনি আরও বলেন, প্রাইভেট হাসপাতালের বিষয়ে কঠোর হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিএমডিসির অনুমোদিত পদপদবী ও নির্দিষ্ট বেডের অতিরিক্ত বেডের ব্যবহার সহ অন্যান্য অভিযোগের বিষয়ে কঠোর থাকবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। প্রয়োজনে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।