চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সোমবার (২০ অক্টোবর) কচুয়া উপজেলার বিভিন্ন দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। তিনি সাচার ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, সাচার বাজার, স্থানীয় একটি মন্দির ও সাচার উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের সেবার মান, নাগরিক সেবা প্রদান কার্যক্রম, ভূমি সংক্রান্ত ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, এবং সরকারি প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন।
তিনি কর্মকর্তাদের সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান এবং জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে সক্রিয় থাকার নির্দেশ দেন।
সাচার বাজার ও স্থানীয় মন্দির পরিদর্শনকালে তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং জনসাধারণের সমস্যা ও উন্নয়ন পরামর্শ শোনেন। পরে তিনি সাচার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেনসরকার তৃণমূল পর্যায়ে উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে কাজ করছে। জনগণের সহযোগিতা থাকলে প্রতিটি ইউনিয়নে সুশাসন ও উন্নয়ন বাস্তবায়ন সহজ হবে।
এসময় তার সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো: আবু নাছির প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সাচার ইউনিয়ন পরিষদের প্রশাসক জহিরুল ইসলাম,সচিব বিজয় কৃষ্ণ,সাচার ইউনিয়ন ভূমি কর্মকর্তা একরামুল হক ভূঁইয়া,সাচার বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক জিয়া উদ্দিন মজুমদার,তথ্য ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক মাহমুদ শিকদার,সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মোল্লাসহ স্থানীয় জনপ্রতিনিধি, ও গণমাধ্যমকর্মীরা।
জেলা প্রশাসক বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। এজন্য প্রতিটি কর্মকর্তা ও জনপ্রতিনিধিকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। পরিদর্শন শেষে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও পরামর্শ শোনেন।
