ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে আগুনে পুড়ল সাত ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুর ট্রিবিউন
অক্টোবর ২০, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদরে অগ্নিকাণ্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার বাগাদী চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ধোঁয়া ও আগুন দেখে তারা ঘটনাস্থলে ছুটে যান।

 

এসময় ক্ষতিগ্রস্ত দোকানিসহ তাদের অনেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। পরে তারা জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে ফায়ার সার্ভিসকে আগুনের বিষয়টি জানান। খবর পেয়ে আধা ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

 

তাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে দোকানসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে।

 

স্থানীয় বাসিন্দা সফিকুর রহমান জানান, আগুনে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।

মো. সোহেল নামে আরেকজন জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সাহায্য দিতে হবে।

তা না হলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন না। 

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখে প্রকৃত কারণ জানা যাবে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।