ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের থ্রি স্টার কিচেনের বিরিয়ানি খেয়ে অসুস্থের অভিযোগ এলজিইডি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের

চাঁদপুর ট্রিবিউন
অক্টোবর ১৭, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জের আলীগঞ্জ এলাকায় ১লা অক্টোবর উদ্বোধন হওয়া থ্রি স্টার কিচেন রেস্টুরেন্টে বিরুদ্ধে এলজিইডি অফিসের একটি অনুষ্ঠানে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে।

এলজিইডি অফিস সূত্রে জানা যায়, গত সপ্তাহে একটি অনুষ্ঠানে থ্রি স্টার কিচেন রেস্টুরেন্ট থেকে ৩০ প্যাকেট বিরিয়ানির পার্সেল দেওয়া হয়। পরে অনুষ্ঠানে উপস্থিত সকলে বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন।

এলজিইডি অফিসের এক কর্মকর্তা জানান, বিরিয়ানি খেয়ে আমরা সবাই বমি করে দিয়েছি। এত বাজে গন্ধ, মনে হচ্ছিল মাংস পচে গেছে। খাওয়ার অযোগ্য ছিল। পরবর্তীতে অফিস কর্তৃপক্ষ থ্রি স্টার কিচেনের ব্যবস্থাপকদের অবহিত করে। পরে রেস্টুরেন্টে কতৃপক্ষ দুঃখ প্রকাশ করে ক্ষমা চায় এবং বিরিয়ানির প্যাকেটগুলো ফিরিয়ে নিয়ে যায়।

রেস্টুরেন্ট মালিক পক্ষের সোহেল জানান, সময় কমের কারনে আমরা এই অর্ডারটা নিতে চাইনি, তাদের রিকুয়েষ্টে অর্ডারটা নেই। মাংস বাজার থেকে কিনে এনে এবং খুব অল্প সময়ের মধ্যে আমার ডেলিভারি করেছি, অভিযোগ পাওয়ার পর ৭ প্যাকেট বিরিয়ানি ফেরত নিয়ে নেই এবং পরে সম্পূর্ণ টাকা ফেরত চাইলে আমরা ওনাদের সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেই।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলেন, “খাদ্যে পচা উপকরণ ব্যবহার গুরুতর অপরাধ। এটি জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

অন্যদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর শাখা থেকেও ঘটনার বিষয়ে অবগত করা হয়েছে বলে জানা গেছে। তারা ঘটনাটি যাচাই করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।