ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সহকারী শিল্প নির্দেশক খোরশেদকে দেখতে চাঁদপুরে অভিনেত্রী মুক্তি

চাঁদপুর ট্রিবিউন
অক্টোবর ১২, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

অশ্রুসিক্ত ভালোবাসায় দীর্ঘ কর্মজীবনের চিরচেনা এফডিসি থেকে বিদায় নিয়েছেন শিল্প নির্দেশকের সহকারী মোহাম্মদ খোরশেদ আলম। দীর্ঘ ৪৭ বছরের পথচলার পর এবার বিদায় নিয়ে এখন তিনি গ্রামের বাড়ি চাঁদপুরে রয়েছেন। কেমন আছেন গ্রামের বাড়িতে মোহাম্মদ খোরশেদ আলম?

এবার তাকে দেখতে চাঁদপুরে গেলেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। এ সময় নির্মাতা গাজী মাহবুব ও সাইমন তারিক উপস্থিত ছিলেন।

এ ছাড়া ছিলেন গণমাধ্যম কর্মী মাজহার বাবু, রুহুল আমিন ভাইয়া।বিষয়টি নিশ্চিত করে নির্মাতা গাজী মাহবুব বলেন, ‘আমরা গতকাল খোরশেদ ভাইকে দেখতে গিয়েছিলাম চাঁদপুরে। তিনি এখন পরিবারের সঙ্গেই রয়েছে। পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন।

 

খোরশেদ ভাই জমি নেওয়ার চেষ্টা করছেন, জমি কিনবেন। এরপর চাষাবাদ শুরু করবেন।’
মুক্তি ফেসবুকে লিখেছেন, ‘চাঁদপুরের ভবানীপুর, নিজের গ্রামের বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সহকারী শিল্প নির্দেশক খোরশেদ আলম মামা। তিনি প্রায় ৫০ বছর এফডিসিতে কর্মরত ছিলেন।

ওনার বাকি জীবনটা ভালো কাটুক সেই দোয়া রইল।’ 

chadpur

এফডিসি থেকে বিদায়ের আয়োজক মাজহার বাবু বলেন, ‘খোরশেদ ভাই আমাদের সহযোগিতা চেয়েছিলেন, আমরা চেষ্টা করেছি তার পাশে থাকতে। তবে এই অল্প সময়ে ২ লাখ ১৬ হাজার টাকা তার জন্য সহায়তা পেয়েছি। যারা আমাদের ডাকে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।