ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে কবরস্থানে কিশোরীকে ধর্ষণ: প্রতিবেশী বৃদ্ধ গ্রেফতার

স্টাফ রিপোর্টার:
অক্টোবর ৯, ২০২৫ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

 চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক লোমহর্ষক ধর্ষণের ঘটনা ঘটেছে। ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক কবরস্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গোলাপ রহমান (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

​পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর সন্ধ্যায় শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর হাজী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরী সেদিন সন্ধ্যায় বাড়ির পাশের দোকানে যাচ্ছিল। এ সময় একই বাড়ির প্রতিবেশী গোলাপ রহমান তাকে জোর করে টেনে নিয়ে পারিবারিক কবরস্থানে ধর্ষণ করে।

​ঘটনার পর অভিযুক্ত বৃদ্ধ কিশোরীকে ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

​এ বিষয়ে শাহরাস্তি থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার চাঁদপুর ট্রিবিউন’কে জানান, কিশোরীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।