চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে জানা যায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির আশঙ্কায় দেশের বিভিন্ন জেলা থেকে বেশ কিছু ব্যক্তি ঢাকায় অবস্থান করছিলেন। এ প্রেক্ষিতে অভিযান চালিয়ে মাহফুজুল হকসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও ১১ জনকে আটক করা হয়।
এদিকে, তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ফরিদগঞ্জ ও চাঁদপুরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে ঘিরে নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
