ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন

স্টাফ রিপোর্টার:
অক্টোবর ৫, ২০২৫ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

“শিক্ষক গড়েন মানবতার আলোকবর্তিকা” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫।

রবিবার (৫ অক্টোবর) সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

তিনি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষক সংগঠনের প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষক সমাজ মানবতার আলোকবর্তিকা, জাতি গঠনের মেরুদণ্ড। শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন মানে একটি সুশিক্ষিত প্রজন্মের ভিত্তি গড়ে তোলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।