ঢাকারবিবার , ১৩ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াত লিয়াজোঁ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে আহলে সুন্নাত ওয়াল জামা’আত লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।

রবিবার বিকেলে হাজীগঞ্জ সুন্নীয়া হাফিজিয়া মাদরাসার ২য় শাখা কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় মুফতী মাওলানা মোঃ মাছুম বিল্লাহ্ বাগদাদী আল ক্বাদরীকে সমন্বয়ক ও মোঃ শহীদুল ইসলামকে ১নং সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত হাজীগঞ্জ উপজেলা লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মাওলানা মোহাম্মদ আলী নক্সবন্দী আল আবেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত হাজীগঞ্জ উপজেলা লিয়াজোঁ কমিটির ১নং সদস্য মাওলানা গাজী মোঃ আব্দুর রহীম, সদস্য মাওলানা মোঃ আব্দুল কাদের মাসুদ, মোঃ মনজুর আলম পাটওয়ারী প্রমুখ।

জরুরী সভা মাওলানা মুফতী মোহাম্মদ মাছুম বিল্লাহ্ বাগদাদীর সভাপতিত্বে মোঃ শহীদুল ইসলাম সঞ্চালনা করেন।

লিয়াজোঁ কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ হাবীবুর রহমান ভূঁইয়া, মোঃ জাকির হোসেন মিয়াজী, মোঃ বেলাল আহম্মেদ খোকন, মাস্টার মোঃ ওছমান গণি, হাফেজ মাও. মোঃ জুনায়েদ হোসাইন আল আবেদী, মোঃ ফারুক হোসেন মিয়াজী, মোঃ ফারুক হোসেন, মোঃ আজাদ হোসেন, মোঃ মুরাদ হোসেন, মোঃ আবু বকর, মোঃ আব্দুল্লাহ্।

সভায় আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আক্বীদার উপর অটল ও অবিচল থেকে এক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।