ঢাকারবিবার , ১৩ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আল্লাহর দ্বীন কায়েমই শ্রেষ্ঠ সুন্নত: সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের রাজনৈতিক দর্শন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুব ও অঙ্গ সংগঠন ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশের অভিষেক সম্পন্ন হয়েছে।

 

গত ১১ মে কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি গঠনের পর। দলের কেন্দ্রীয় কার্যালয়ে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে কামেল আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।

 

তিনি বলেন, আল্লাহর রাসূল দ. যে রাজনীতি করেছেন সেই রাজনৈতিক দীক্ষা অর্জন করতে হবে। রাসূল দ. ও সাহাবায়ে কেরামগণ যেভাবে ত্যাগ স্বীকার করেছেন সেভাবে ত্যাগ স্বীকার করতে হবে।

তিনি আরও বলেন, কোরআন-সুন্নাহর রাজ কায়েম করতে হলে অনেক বদনামের শিকার হতে হয়। এজন্য অনেক পীর সাহেবগণ রাজনীতিতে আসতে ভয় পান।

তিনি বলেন, আওয়ামীলীগ কখনোই আমাদেরকে ভালো চোখে দেখতো না। তাদের মতাদর্শের সাথে আমাদের আকাশ-পাতাল পার্থক্য। আমরা জামায়াত বিরোধী হওয়ায় তারা আমাদেরকে সমীহ করে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর দ্বীন কায়েম করাই রাসূল দ. এঁর সবচেয়ে বড় সুন্নাত।

ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সভাপতি মাওলানা মোঃ মনির হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আবু সাদেক ছিটুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচীব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। তিনি বলেন, রাজনীতিতে আমাদেরকে কৌশলী হতে হবে। আত্মরক্ষার পাশাপাশি আদর্শিক দর্শন সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়নে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব স.ম. হামেদ হোসাইন ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ত্বরিকুল ইসলাম লিংকন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহঅর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।

এ সময় ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তৃতা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।