ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

মো. সিদ্দিকুর রহমান নয়ন
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে টামটা দাখিল মাদ্রাসা মাঠে আলোচনা সভায় ও সদস্য সংগ্রহ, নবায়ন উপলক্ষে অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ বলেন, গত ১৭ বছর আমরা কোনো প্রোগ্রাম করতে পারিনি। ৫ আগস্টের পর প্রতিষ্ঠা বার্ষিকীর এ প্রোগ্রাম করতে পেরেছি। এবং ফ্যাসিস্ট সরকার পতনের পর। আজকে আমাদের গ্রুপের কারণে যে অবস্থা হয়েছে। তাতে মনে হচ্ছে আমাদের এক গ্রুপ আরেক গ্রুপের শত্রু। আপনারা দেখছেন গতকাল খুবই গুরুত্বপূর্ণ ডাকসু নির্বাচন হয়েছে তা ফলাফল আপনারা দেখেছেন। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না। অত্যন্ত কঠিন নির্বাচন হবে। আগামী সংসদ নির্বাচনে আমাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি যা মনে করি আমাদের যে অবস্থা গ্রুপিং এর কারণে আমাদের বিপর্যয় হবে। এই গ্রুপিং থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের বড় দল অনেক প্রার্থী থাকবেই। কারো ভিন্ন প্রার্থী চয়েজ থাকতে পারে। কিন্তু দল যাকে মনোনয়ন দেয় তাকে সকলে মিলে বিজয় করতে হবে।

বিএনপি নেতা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন খোকন।

এ সময় বিএনপি নেতা জাহিদ হাসান, ফরিদ গাজী ইউসুফ মজুমদার, কামাল মুন্সী, ফারুক হোসেন, নুরুল হক, জাকির হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।