ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে পণ্যের মূল্য তালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর ট্রিবিউন
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরের পুরান বাজারে পণ্য বিক্রিতে প্রতারণাসহ মূল্য তালিকা না থাকায় ৩ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেন।

 

এ সময় তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

operation_1

তিনি বলেন, আজ শহরের পুরাণ বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা না থাকায় মেসার্স জম জম ট্রেডার্স মালিককে ৩ হাজার টাকা, নষ্ট পঁচা মরিচের সাথে ভালো মরিচ ভাঙিয়ে বিক্রয় করার অপরাধে আব্দুস সত্তার খানকে ১০ হাজার টাকা এবং অনুমোদন ব্যতীত বিভিন্ন ব্যান্ডের চালের বস্তা ব্যবহার করে প্যাকেটজাত করে চাল বাজারজাত করার অপরাধে মেসার্স চাঁদপুর এন্টারপ্রাইজ মালিককে ৩০ হাজার টাকাসহ মোট ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন, জনসচেতনতা বৃদ্ধি, ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

operation_4

চাঁদপুর জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।