চাঁদপুরের মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ডের পানির টাংকি এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ফিতা ও কেক কাটার মাধ্যমে অফিসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“এই অফিস উদ্বোধনের মাধ্যমে বিএনপির কর্মকাণ্ড আরও বেগবান হবে। তবে সুবিধাবাদিদের এড়িয়ে চলতে হবে এবং দলীয় শৃঙ্খলার প্রতি সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
এ অফিসে শুধুমাত্র দলীয় কর্মকাণ্ড পরিচালিত হবে কোনো ধরনের শালিসি বৈঠক বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কার্যক্রম গ্রহণ করা যাবে না। নেতাকর্মীদের বিএনপির ইতিহাস-আত্মজীবনী পাঠ করতে হবে এবং কোনো ধরনের দুর্নাম বরদাশত করা হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়ালী উল্লাহ ঢালী এবং পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মেহেদী হাসান হিরণ, সাধারণ সম্পাদক, ৫ নং উপাধি উত্তর ইউনিয়ন যুবদল মোঃ মানিক সরকার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ৫ নং উপাধি উত্তর ইউনিয়ন ছাত্রদল মাহাবুব প্রধান, যুগ্ম আহ্বায়ক, মতলব পৌর স্বেচ্ছাসেবক দল মাসুদ প্রধান, সাংগঠনিক সম্পাদক, ৭ নং ওয়ার্ড যুবদল রাসেল হোসেন জয়, সহ সাধারণ সম্পাদক, যুবদল হাবিবুর রহমান হাবিব ও আবু তাহের ফরাজি, যুগ্ম আহ্বায়ক, পৌর ছাত্রদল সাদ্দাম হোসেন, মেহেদী হাসান রশিদ, সেলিম হোসেন প্রধান, আতিক ফরাজী, ইনশাদ আহমেদ জিসান, মাদু ব্যাপারী, রিপন বেপারী, জাফর বেপারী, মিলন প্রধান, মহন প্রধানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
শেষে সবাই বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।
মতলব পৌরসভার পানির টাংকি এলাকায় বিএনপির অফিস উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল।
